Sylhet Today 24 PRINT

চলতি মাসে আংশিক খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২২

আগামী ২৬ নভেম্বর বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

সারা দেশে সেতু নির্মাণ নিয়ে তিনি বলেন, ১০০ সেতু উদ্বোধন একসাথে দক্ষিণ এশিয়ায় আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ।

ওবায়দুল কাদের বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। কারণ, বৈশ্বিক সংকট চলছে। জাতীয় সম্মেলনের আগে সারা দেশের কাউন্সিলগুলো শেষ করা হবে। জাতীয় কাউন্সিলের জন্য ১১টা উপ-কমিটি হয়েছে বলে জানান তিনি।

বৈশ্বিক সংকট নিয়ে মন্ত্রী বলেন, সামনে অর্থনৈতিক বড় সংকট আসছে। সরকার সেটি সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছে। অনেকের তুলনায় বাংলাদেশ এখনও স্বস্তিদায়ক অবস্থানে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.