Sylhet Today 24 PRINT

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২২

৪১তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১৩ হাজার শিক্ষার্থী।

সরকারি কর্ম কমিশন বা পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহম্মদের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন পাস করেন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।

এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.