Sylhet Today 24 PRINT

ক্ষমা চাইলেন ৪৯ 'বিশিষ্ট নাগরিক'

অবশেষে নিজেদের বিবৃতির জন্য ক্ষমা চেয়েছেন ৪৯ বিশিষ্ট নাগরিক । এর আগে ১৪ জন ক্ষমা চাইবার পর আজ বাকি ৩৫ জনও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ।

সিলেট টুডে রিপোর্ট |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৫

আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃক সাজাপ্রাপ্ত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিষয়ে  উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়ায় আদলতের তলবে অবশেষে নিজেদের বিবৃতির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ৪৯ বিশিষ্ট নাগরিক । এর আগে ১৪ জন ক্ষমা চাইবার পর আজ বাকি ৩৫ জনও ক্ষমা চেয়েছেন ।

গত ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। ৫০ নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনটি করা হয়েছিল। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন।  বিবৃতিতে সাক্ষরকারী অন্যদের মধ্য ছিলেন এম হাফিজউদ্দিন খান, শাহদীন মালিক, রাশেদা কে চৌধূরী,  আলী রীয়াজ, ইমতিয়াজ আহমেদ, জাফরুল্লাহ চৌধুরী, বদিউল আলম মজুমদার, সৈয়দা রিজওয়ানা হাসান, সি আর আবরার, আনু মুহাম্মদ, আসিফ নজরুল, তাহমিমা আনাম, মো. নূর খান প্রমুখ।

ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননার দায়ে ব্রিটিশ নাগরিক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গত বছরের ২ ডিসেম্বর ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। তাকে ওইদিন ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকতেও হয়।

২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোকে রেজিস্ট্রারের মাধ্যমে ওই বিবৃতির মূল কপি ট্রাইব্যুনালে জমা দিতে আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

তাদের ক্ষমা চাইবার পর আদালত এই বিষয়ে পরবর্তী রায় দিবেন ১২ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.