Sylhet Today 24 PRINT

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিলের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০২২

ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহবুব জামিলের জানাজা গুলশান আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মাহবুব জামিলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।

মাহবুব জামিল ২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

মাহবুব জামিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য ছিলেন। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.