Sylhet Today 24 PRINT

বিদেশে বসে দেশবিরোধী চক্রান্তকারীদের বিচার দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ নভেম্বর, ২০২২

বিদেশে বসে স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবি জানিয়েছে চেতনায় ’৭১ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে এই দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, এবাদুর রহমান, সৈয়দ মোজাক্কির আহমদ, মো. আসয়াদুল হক, ইউসুফ আল আজাদ, মোর্শেদ আহমদ খান, শেখ আবুল ফাত্তাহ, আলী হোসাইন—এরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দেশে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে।

সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট মনির হোসেন, ছাত্রলীগের সহ সম্পাদক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান, এ জে শাহীন আদর, ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের উপ সম্পাদক জানে আলম জনি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ নবীন লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.