Sylhet Today 24 PRINT

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা এবং উত্তরপূর্বাঞ্চলের সিলেটে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বর্তমানে এসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহ আরো কিছুদিন চলবে। তারপর অল্প বিরতি দিয়ে দেখা দিতে পারে তীব্র শীত।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলছেন, বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে সাইবেরিয়ার যে বাতাস আসে সেটি এবছর এখনো কম আছে। তবে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এটি বেড়ে যেতে পারে এবং সেসময় তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাবার সম্ভাবনা রয়েছে।

এ মৌসুমে শীত বিলম্বে শুরু হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবও কাজ করছে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা ১০-৮ ডিগ্রী সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নীচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.