সিলেটটুডে ডেস্ক | ০৩ ডিসেম্বর, ২০২২
আগামী জুনের পর ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (৩ ডিসেম্বর) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'এনার্জি ট্রান্সমিশন' শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, যেসব ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না।
বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারবে বলেও জানান প্রতিমন্ত্রী।