Sylhet Today 24 PRINT

ফখরুল-আব্বাসের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ ডিসেম্বর, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয় এবং জামিন চেয়ে আদালতে আবেদন দাখিল করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং একই সময় ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে ডিবি পুলিশ আটক করে বলে জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, সমাবেশ নিয়ে দুই দিন আগে (গত ৭ ডিসেম্বর) যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা জন্য তাদেরকে ডিবি অফিসে আনা হয়েছে।

এরপর নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর কথা জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.