Sylhet Today 24 PRINT

কবির বিন আনোয়ার নতুন মন্ত্রিপরিষদ সচিব

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২২

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২৩-তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এ নিয়োগ দেয়।

রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.