Sylhet Today 24 PRINT

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পিছিয়ে ৩০ ডিসেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর এ পরীক্ষা হবে। এর আগে, আগামী ২৯ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। খুব শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে।তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে।’

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পিইসি পরীক্ষা শুরু করে সরকার। এরপর থেকে এর ফলের ভিত্তিতেই বৃত্তি দেওয়া হতো। এর আগে শিক্ষার্থীদের পৃথকভাবে বৃত্তি পরীক্ষায় বসতে হতো। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.