Sylhet Today 24 PRINT

পয়লা বৈশাখ থেকে ভূমি কর অনলাইনে

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২২

পহেলা বৈশাখ থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সচিবালয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আগামী পহেলা বৈশাখের পর থেকে ভূমি কর সম্পূর্ণভাবে অনলাইনে হবে। এর পর কোনো ভূমি করই ম্যানুয়ালি গ্রহণ করা হবে না।’

ভূমি ব্যবস্থাপনা সহজ করার জন্য ভূমি মালিকদের ল্যান্ড কার্ড দেয়ার উদ্যোগ প্রসঙ্গে ভূমি মন্ত্রী বলেন, এই কার্ডে একজন জমির মালিকের সকল তথ্য সংরক্ষণ করা হবে। ফলে এই মালিকের সকল তথ্য থাকবে। জমি বিক্রি সংক্রান্ত তথ্যও সংরক্ষণ করা থাকবে।

তিনি বলেন, এখন বিদেশে বসেও ভূমির ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্যও ভূমি ব্যবস্থাপনা সহজ করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে মাঠ পর্যায়ে এখনো কিছু সমস্যা হচ্ছে। এখন থেকে সব কিছু ৩১ ডিসেম্বর সব ডিজিটাল করার করার উদ্যোগ নেওয়া হলেও আগামী ১ বৈশাখ থেকে আর দেশে প্রচলিত পদ্ধতিতে ভূমি কর দেয়া যাবে না। সব ডিজিটাল করা হবে।

খাস জমি ব্যবস্থাপনায় কাজ করছে। এজন্য একটি ডাটা ব্যাংক করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ প্রসঙ্গে বলেন, এসব এলাকায় এটি নিয়ে সমস্যা হচ্ছে। তবে কাজ চলছে।

তিনি বলেন, ভূমি সেক্টরের উন্নয়নে কর্মকর্তাদের অসততার কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সকল ভূমি অফিস সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.