সিলেটটুডে ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০২২
টানা ১০ম বারের মতো সিআইপি পদক পেলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ও তার পরিবারের আরো ৩ সদস্য। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ তাদের এই পদক দেওয়া হয়।
এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর¬ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান ছাড়াও তার সহধর্মনী বায়জুন নাহার চৌধুরী এবং ছেলে মোহাম্মদ এমাদুর রহমান ২০২০ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।
এই সময়ে মাহতাবুর রহমান বৈধ চ্যানেলে অন্যান্য বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী। রবিবার (১৮ ডিসেম্বর ২০২২) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ সিআইপি কার্ড ও সম্মাননা পদক মোহাম্মদ মাহতাবুর রহমানের হাতে তুলে দেন।
মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা দশমবারের মত সিআইপি নির্বাচিত হন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, এমপি এ সময় উপস্থিত ছিলেন।