Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের এ শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকালে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.