Sylhet Today 24 PRINT

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রংপুর সিটির ভোট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তথ্যচিত্র দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রংপুর সিটির ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।

জাতীয় পার্টির মেয়র প্রার্থীর ভোট দিতে গিয়ে ইভিএমে ত্রুটির প্রসঙ্গে সিইসি বলেন, প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।

ইভিএম জটিলতার কারণে অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কতজন ভোট না দিয়ে চলে গেছে তা পরে মূল্যায়ন করা যাবে।

রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিনজন কমিশনার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.