Sylhet Today 24 PRINT

৩০ ডিসেম্বর প্রবাসী দিবস

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ ডিসেম্বর, ২০২২

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। ছবি: সংগৃহীত

সরকার ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘এখন থেকে প্রতি বছর ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘একই সঙ্গে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.