Sylhet Today 24 PRINT

২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২৩

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে, ২৮টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।

এ সফরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি নদীতে বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র‍্যাম্প, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বাস্তবায়িত ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি। সন্ধ্যায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.