Sylhet Today 24 PRINT

উখিয়ায় শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২৩

কক্সবাজারে উখিয়া পালংখালী শরণার্থী শিবিরে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রশিদ আহমদ ওই ক্যাম্পের ‘এ’ ব্লকের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি হেড মাঝির দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ছুরিকাঘাতের সময় স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে আহত রশিদকে উদ্ধার করে। তাকে এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.