Sylhet Today 24 PRINT

দেশের সব হাসপাতালে কিডনি বিভাগ চালু করতে চায় সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২৩

দেশের সব হাসপাতালে কিডনি বিভাগ চালুর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ইউরোলোজিক্যাল সার্জন্স আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সর্বাধিকসংখ্যক মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরমধ্যে একটা বড় অংশ কিডনি রোগে ভোগে মৃত্যুবরণ করে। এ অবস্থায় দেশের সব হাসপাতালে কিডনি বিভাগ চালুর উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এ সময়ে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশে মোট মৃত্যুবরণ করা মানুষের ৬৭ ভাগই অংসংক্রামক রোগে মারা যান।

মন্ত্রী বলেন, প্রতিবছর ৩০ থেকে ৪০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হয় এবং কিডনি ফেইলিউর হয়। এ অবস্থায় দেশে কিডনি চিকিৎসা আরো আধুনিক হওয়া দরকার। কিডনি ট্রানপ্ল্যান্ট আরো বাড়াতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.