Sylhet Today 24 PRINT

অটো‌রিকশায় ট্রেনের ধাক্কা, ৩ যাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ঢেপাকান্দি এলাকায় অর‌ক্ষিত রেলক্রসিং‌য়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। এতে দুই শিশুসহ পাঁচজন গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন।

বুধবার (১১ জানুয়া‌রি) তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতু রেললাই‌নের উপ‌জেলার ফলদা ইউ‌নিয়নের ঢেপাকা‌ন্দি এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহত‌দের প‌রিচয় এখন পর্যন্ত জানা যায়‌নি। আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.