Sylhet Today 24 PRINT

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৫

শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১)  নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মিরপুর থানা পুলিশ।

মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

ক্রিকেট তারকা শাহাদাত বর্তমানে স্ত্রীসহ জামিনে রয়েছেন। শাহাদতের জামিনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত। আর নিত্যর জামিন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত।


গত ০৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.