Sylhet Today 24 PRINT

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক নয়

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০২৩

অ্যান্ড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ডের সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ–সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজয় কি-বোর্ড বাধ্যতামূলক করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আইনের বিষয়, এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।তবে এবিষয়ে আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) একটি শব্দ ব্যবহার করেছে ‘বাধ্যতামূলক’। এই শব্দটি বিভ্রান্তিকর বলেন তিনি।

তিনি আরও বলেন, অ্যান্ড্রয়েড ফোনে আপনি চাইলে যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই; এটি বাধ্যতামূলক নয়।

মন্ত্রী বলেন, কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? যিনি উৎপাদক অথবা আমদারিকারক, তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কী করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.