Sylhet Today 24 PRINT

সিরিয়ায় যৌথ বাহিনীর বিমান হামলায় বাংলাদেশি জঙ্গি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৫

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) এর ঘাঁটিতে যৌথ বাহিনীর বিমান হামলা চলাকালে এই মাসে কথিত আইএস এর গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে বলে একটি তালিকা দিচ্ছে মার্কিন সামরিক সূত্র।

ওই তালিকায় সাইফুল হক সুজন নামে ব্রিটেন প্রবাসী বাংলাদেশীর নাম রয়েছ। সুজন ব্রিটেনে থেকে কম্পিউটার প্রকৌশলে  পড়াশোনা করেছে। খবর বিবিসির

মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, "গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়।"

কর্নেল ওয়ারেন বলেন “সে বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতো। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে সে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিল”,

স্টিভ ওয়ারেন আরো জানান, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো। তিনি গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হবার কথা জানান।

এদের মধ্যে অন্তত দুজন আছেন যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল। এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়।

সে সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিল যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়। তার মৃত্যু হয় ২৪শে ডিসেম্বরের এক হামলায়।

আর এর দুদিন পর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.