Sylhet Today 24 PRINT

‘ইউএনও, ডিসি— তারাই মনে হয় দেশটার মালিক’

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৩

সরকারি কর্মকর্তাদের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেছেন, 'বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন — ইউএনও, ডিসি — তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন, সেটাই চলে।'

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, "একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে, সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাই, তারা দয়া করে বলেন, 'লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে। আমি কম্বলটা দিয়ে দেব।'— এই হচ্ছে আমাদের অবস্থা।’

তিনি বলেন, 'এই সংসদে অনেকেই আছেন, যাদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই।'

দবিরুল ইসলাম বলেন, ‘ভাবটা এই যে তাঁদের কথায় যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল। আমরা তাঁদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে বললে, কোনো লোক পাঠালে আমাদের কথা শোনা হয় না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.