Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩

জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন মারা গেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মোসলেম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সংসদ সদস্য মোসলেম দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে হারিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন মোসলেম।

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ২০১৩ সাল থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন তিনি ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সময়ের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.