Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা এমপি মোছলেম উদ্দিন আহমদ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩

বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের মৃত্যু হয়েছে।

ঢাকার এভার কেয়ার হাসপাতালে গতকাল রোববার রাত পৌনে একটার দিকে তার মৃত্যু হয়।

৭৫ বছর বয়সী মোসলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোসলেম উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন জানান, প্রায় একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন মোসলেম উদ্দিন আহমদ। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য, চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ মইন উদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে এই আসনে বিজয়ী হন মোসলেম উদ্দিন আহমদ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.