Sylhet Today 24 PRINT

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

প্রথমবারের মতো দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তার ঢাকায় আসার কথা রয়েছে। পরদিন বুধবার ফরেন অফিস কনসাল্টেশন বা সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে প্রাধান্য পেতে পারে, আঞ্চলিক ও সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্যসহ নানা বিষয়।

সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। আলোচনা নির্ভর করছে, ভারত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর।

বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। এর আগের সচিবের বৈঠকের ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানান পররাষ্ট্র সচিব। গত বছর জানুয়ারিতে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.