Sylhet Today 24 PRINT

\'কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে\'

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৫

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি জানান, নির্বাচনে দায়িত্বে অবহেলার জন্য রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

পৌরসভা নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সংবাদ সম্মেলন।

তিনি দাবি করেন,  সারাদেশে  সুষ্ঠুভাবে ভোটগ্রহন হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রতি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ  পাওয়ার  কথা উল্লেখ করে তিনি জানান, বেশির ভাগ অভিযোগ এসেছে বিএনপির কাছ থেকে। কমিশন সব রাজনৈতিক দলের অভিযোগ তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে অ্যাকশন নিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জানান বিভিন্ন অনিয়মের কারনে ৫০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । ওইসব কেন্দ্রের জন্য পরবর্তীতে তফসিল ঘোষণা করে পুনরায় ভোট  নেয়া হবে।

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে গণনা শেষে ফলাফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশের অধিকাংশ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.