Sylhet Today 24 PRINT

১ হাজার টাকার নতুন নোট বাজারে আসছে আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

১ হাজার টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসছে আজ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন নোট বাজারে আসার তথ্য জানানো হয়েছে।

১ হাজার টাকা মূল্যমানের এ নোট গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার টাকা মূল্যমানের এ ব্যাংক নোট আগামীকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন এ নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১ হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.