Sylhet Today 24 PRINT

বৃষ্টিতে ভিজতে পারে দেশের ৩ বিভাগ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের দুই বিভাগে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের ৩ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

ভোরের দিকে দেশর নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দুদিন সারা দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.