Sylhet Today 24 PRINT

কালশী ফ্লাইওভার ও সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

কালশী ফ্লাইওভার এবং ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম ও চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

২০১৮ সালের জানুয়ারিতে যানজট নিরসনে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প নেয় সরকার। এর মধ্যে রয়েছে ৩ দশমিক ৭ কিলোমিটার রাস্তা এবং ২ দশমিক ৩৩ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার। ফ্লাইওভারে ওঠানামার জন্য পাঁচটি র‌্যাম্প, কোথাও কোথাও রয়েছে দুই থেকে চার লেন রাস্তা।

সরকারি অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ ৬ হাজার টাকা। নির্ধারিত সময়ের চার মাস আগেই শেষ হয়েছে প্রকল্পের কাজ।

প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএনসিসি ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.