সিলেটটুডে ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৫
জাল ভোট, কেন্দ্র দখল, হামলা, রক্তপাত আর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের ১০টির মধ্যে ১০টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
বুধবার রাত ৯টায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বারৈয়ারহাট, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, রাউজান ও মিরসরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।
রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের শাহজাহান শিকদার নৌকা প্রতীক নিয়ে মোট ১১টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে ১২ হাজার ৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে হেলাল উদ্দিন শাহ ২ হাজার ১৫১ ভোট পেয়েছেন।
রাউজানের ১৯টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দেবাশীষ পালিত ২৮ হাজার ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল্লাহ আল হাসান পেয়েছেন মাত্র ২ হাজার ১২০ ভোট।
সন্দ্বীপে আওয়ামী লীগের জাফর উল্লাহ টিটু ২৫ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। মোট ১৫ কেন্দ্রের ঘোষিত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজমত উল্লাহ বাহাদুর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৫২২ ভোট।
মিরসরাইয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন (নৌকা) ৭ হাজার ২শ ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মিরসরাই পৌরসভার ৯টি কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী এ জেড এম রফিকুল ইসলাম পারভেজ (ধানের শীষ) পেয়েছেন ৮শ ৭৫ ভোট।
সীতাকুণ্ডের ৯টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বদিউল আলম ১৪ হাজার ৮৩২ পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল মনছুর পেয়েছেন ২ হাজার ৯৪২ ভোট।
বারৈয়ারহাটে আওয়ামী লীগের নিজাম উদ্দিন উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৫৬৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোট ৯ কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী মাঈন উদ্দিন লিটন পেয়েছেন মাত্র ২৩৮ ভোট।
বাঁশখালীতে আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১৩ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। সবকটি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন মাত্র ৬ হাজার ৩৬০ ভোট।
পটিয়ায় ১৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হারুনুর রশীদ চৌধুরী ১২ হাজার ৩৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী তৌহিদুল আলম পেয়েছেন ৭ হাজার ৫৩৫ ভোট।
চন্দনাইশের ১৬টি ভোট কেন্দ্রের মধ্যে স্থগিত তিনটি ছাড়া ঘোষিত ১৩টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাহবুবুল আলম খোকা ১১ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির কুলা প্রতীকের প্রার্থী আ্ইয়ূব কতুবী পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট।
সাতকানিয়ায় আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের নৌকা প্রতীক নিয়ে মোট ১৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ২০ হাজার ২৫৭ টি ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে হাজী রফিকুল আলম পেয়েছেন ২ হাজার ২৮৯ ভোট।