Sylhet Today 24 PRINT

জুয়া খেলার জন্য এনজিও থেকে ‘ঋণ’, হেরে যুবকের আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক: |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জুয়ায় হেরে সাইদুল ইসলাম (২৬) নামে যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর রোববার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, মোবাইল ফোনে জুয়ায় আসক্ত সাইদুল। জুয়া খেলার জন্য একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেয়। কিন্তু জুয়া খেলতে গিয়ে পুরো টাকাটাই হারিয়ে ফেলে সে। এ নিয়ে পরিবারের সঙ্গে বিবাদ হলে শনিবার দুপুরে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে গিয়ে কীটনাশক (স্থানীয়ভাবে গ্যাস ট্যাবলেট নামে পরিচিত) সেবন করে। পরিবারের সদস্যরা বিকেলের দিকে তাকে মৃত অবস্থায় সেখানে দেখতে পায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধারের পর গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.