সিলেটটুডে ডেস্ক | ২০ ফেব্রুয়ারী, ২০২৩
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রাত শবে বরাতের তারিখ নির্ধারণে মঙ্গলবার সভা করবে জাতীয় চাঁদ কমিটি। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
ইফার সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬.২০টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হল।’
টেলিফোন নম্বরগুলো হল ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বরগুলো হল ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।