Sylhet Today 24 PRINT

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৩

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংশোধিত সিলেবাসে।'

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.