Sylhet Today 24 PRINT

পবিত্র শবে বরাত ৭ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী ৭ মার্চ মঙ্গলবার সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

বাংলাদেশের আকাশে মঙ্গলবার হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হচ্ছে। সে হিসাবে ৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

শবে বরাতের তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভা শেষে এ তথ্য জানানো হয়।

শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এই ছুটি পড়েছে ৮ মার্চ বুধবার।

মুসলমানদের জন্য শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। এই রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা শবে বরাতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য নফল রোজা, দান-সদকা ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

শাবান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.