নিজস্ব প্রতিবেদক | ২২ ফেব্রুয়ারী, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড় থেকে গত সোমবার বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। লাশ উদ্ধারের দুইদিন পরে সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সাজ্জাদ আলী (৩৫)। তিনি সিলেটের জালালাবাদ থানা, বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার জানান, দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছি আমরা।