Sylhet Today 24 PRINT

জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ল অষ্টম শ্রেনীর ছাত্র

নিউজ ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

মানিকগঞ্জে পৌর নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়লো অষ্টম শ্রেনী পড়ূয়া এক শিক্ষার্থী।

ভোটের দিন সকালে শহীদ তিতুমীর একাডেমী ভোট কেন্দ্রে জালভোট দিতে আসে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র নাহিদ। এসময় মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই তাকে হাতেনাতে আটক করেন।

জানা গেছে, সকালে কেন্দ্র পরিদর্শনে আসেন ম্যাজিস্ট্রেট আব্দুল হাই। এসময় ওই ভোটারকে দেখে সন্দেহ হলে তাকে আটক করেন তিনি। পরে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভোট কেন্দ্রের ওপর তলা থেকে নিচে নামিয়ে আনার পর তাকে  যুবলীগের সাবেক সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক তুষার ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ওই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে বাধা দিলে চেষ্টা ব্যর্থ হয়।

পরে আটককৃত ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.