Sylhet Today 24 PRINT

খালেদা জিয়া নির্বাচন নয়, রাজনীতি করতে পারবেন: আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্বাচন করতে পারবেন না; তবে রাজনীতি করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

বৃহস্পতিবার (২৩) রাজধানীর বিজ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না- এমন কোনো শর্ত ছিল না। খালেদা জিয়া দলীয় কার্যালয়ে অফিস করতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'সেটা উনার বিষয়, আমি উনাকে কী পরামর্শ দেব।

আনিসুল হক বলেন, আইনি পরামর্শ প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারেন। না হলে আমার কাছে চিঠি লিখতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.