Sylhet Today 24 PRINT

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

সোমবার সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এই সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।

সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.