Sylhet Today 24 PRINT

মিঠামইনে আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন।

আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে।

এর আগে এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান।

দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন গেলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে হাওড়ে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে অতিথি হয়ে যাবেন প্রধানমন্ত্রী।

তিনি উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণে যাবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সেখানে অপেক্ষায় থাকবেন রাষ্ট্রপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.