সিলেটটুডে ডেস্ক | ০১ মার্চ, ২০২৩
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে সেতুমন্ত্রী ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিমান বন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান।