Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদফতর। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা প্রমুখ।

প্রসঙ্গত, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন দেশীয় খেলার ইভেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.