Sylhet Today 24 PRINT

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৩

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে অবস্থিত দুটি ভবনে বিস্ফোরণের ঘটনায় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বাকি ৩ সদস্যের নাম পরে জানানো হবে।

বুধবার (৮ মার্চ) এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। ইতোমধ্যে আহত অবস্থায় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.