Sylhet Today 24 PRINT

গ্যাটকো মামলা: খালেদার অভিযোগ গঠন শুনানি ১৭ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২৩

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।

তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। এরপর আসামিদের পক্ষে অভিযোগ গঠন শুনানি পেছাতে সময় আবেদন করা হয়। সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির নতুন এ তারিখ দেন বিচারক।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় আসামি ১৭ জন। এর মধ্যে সাত আসামির মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.