সিলেটটুডে ডেস্ক | ১৫ মার্চ, ২০২৩
বাংলা বর্ণমালা থেকে ৭টি বর্ণ বাদ দেওয়া বিষয়ক একটু গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাত দিয়ে ভুয়া একটি স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়। এনিয়ে অনেক ফেসবুক ব্যবহারকারী নানামুখী মন্তব্য করছেন।
এতে বলা হয়, 'আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে।'
বিষয়টি সত্য নয়, এটা গুজব বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক সেলিনা হোসেন।
এ প্রসঙ্গে সেলিনা হোসেন গমমাধ্যমকে বলেছেন, 'আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব রটাচ্ছে।'