Sylhet Today 24 PRINT

বীরত্বসূচক পদক পাচ্ছে র‍্যাবের কুকুর

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০২৩

বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে ডগ স্কোয়াডের একটি কুকুর। সোমবার (২০ মার্চ) র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রম অংশগ্রহণ করে দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ উদ্ধার করায় কুকুরটি এই পদক দেওয়া হচ্ছে।

এই প্রথম র‍্যাব ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ পদক পাচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল (বোমা নিষ্ক্রিয়করণ) ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.