Sylhet Today 24 PRINT

ট্রানজিট সুবিধায় যান চলাচলে ভুটানের সঙ্গে চুক্তি সই

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৩

ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচল নিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করবে।

বুধবার (২২ মার্চ) ভুটানের রাজধানী থিম্পুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের বাণিজ্যমন্ত্রী কর্মা দরজি এই চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তিকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির বিষয়টি কেবিনেট বৈঠকে চূড়ান্ত হয়। ভুটানের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।

বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ চুক্তির ফলে ভুটান আমদানি-রপ্তানির প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। ভুটানেও আমাদের রপ্তানি বাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.