Sylhet Today 24 PRINT

দেশে এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি দেশে এসেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

সূত্র জানায়, বর্তমানে তিনি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।

এর আগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য ২০২১ সালের ২৫ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান। তার কিছু দিন পর কোকোর বড় মেয়ে জাহিয়া রহমানও ঢাকায় আসেন এবং মায়ের সঙ্গে অবস্থান করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বছরের ১৬ জানুয়ারি লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন শর্মিলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.