Sylhet Today 24 PRINT

রমজানে স্কুলে ক্লাস চলবে ৯টা-সাড়ে ৩টা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৩

রমজান মাসে ১৫ রমজান পর্যন্ত (নয় কার্যদিবস) স্কুল খোলা থাকবে। এই সময়ে মহানগর, ডবল সিফট ও সিঙ্গেল শিফট সব স্কুলের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।  

রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় কলেজ বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার হচ্ছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.