Sylhet Today 24 PRINT

সিলেটে শুরুর একাদশে নেই কিংসলে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২৩

সিশেলসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ২৩ সদস্যের দলে ঠাই পেয়েছিলেন ৩৩ বর্ষী নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। তবে শুরুর একাদশে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

শনিবার (২৫ মার্চ) বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরুর আগে বাফুফের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে দুই দলের শুরুর একাদশ জানানো হয়। সেখানে এলিটার জায়গা হয়নি।

ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় বাংলাদেশ জার্সিতে খেলা হচ্ছিল না। সিলেটে সেই সুযোগটা বদলি খেলোয়াড় হিসেবে এলিটা পেতেও পারেন।

বাংলাদেশের ঘরোয়া লিগে দীর্ঘসময় ধরে খেলছেন এলিটা। ২০২১ সালের মার্চে নাগরিকত্বের পর সেপ্টেম্বরে হাতে পান লাল-সবুজের পাসপোর্ট। পরে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ডাকও পেয়েছিলেন।

বাংলাদেশের শুরুর একাদশ

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন,
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), রাকিব হোসেন, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, সাদ উদ্দিন,
স্ট্রাইকার: আমিনুর রহমান সজীব, মুজিবুর রহমান জনি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.